০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অপুর ‘লাল শাড়ির’ প্রথম গান প্রকাশ

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমার প্রথম গান ‘রঙে রঙে সঙে সঙে’ এসেছে ইউটিউবে। সংগীত পরিচালক ইমন সাহার সংগীতায়োজনে এ গানে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা এবং জেসি মোশাররফ। গানের গীতিকার সিনেমার নির্মাতা বন্ধন বিশ্বাস। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা তৈরি হয়েছে অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে। তাঁত শিল্পীদের জীবন সংগ্রাম এ সিনেমার উপজীব্য। দুই তাঁতশিল্পীর প্রেমের গল্প বোনা হয়েছে এই সিনেমায়। ‘লাল শাড়ি’ মুক্তি পাবে আসছে ঈদে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 11:11 AM

Updated : 12 Apr 2023, 11:13 AM