২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইফটের গানের প্রতিক্রিয়ায় চার্লির ‘হিরো’ আসছে

শুক্রবার চার্লি পুথ 'হিরো' শিরোনামের একটি অ্যালবাম প্রকাশের ঘোষণা দেন। যেখানে 'হিরো' বলতে টেলরকেই ইঙ্গিত করছে বলে ধারণা করা হচ্ছে।

সুইফটের গানের প্রতিক্রিয়ায় চার্লির ‘হিরো’ আসছে
সংগীত শিল্পী টেইলর সুইফট ও চার্লি পুথ

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2024, 01:06 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

মার্কিন পপ গায়ক ও গীতিকার চার্লি পুথের একজন ‘হিরো’ আছেন। যে ‘হিরো’র কিছু কথা পুথকে আগামীর পথে চলতে নতুন করে উৎসাহী করে তুলেছে।

কে সেই ‘হিরো’?

সিএনএন লিখেছেন, পুথের ইঙ্গিত পপ তারকা টেইলর সুইফের প্রতি। সুইফটকে ‘হিরো’ সম্বোধন করে সোশাল মিডিয়ায় ধন্যবাদও জানিয়েছেন পুথ। এবং আরেকটি খবর হল, এই গানের অ্যালবাম আসবে আগামী ২৪ মে। 

কিছুদিন আগে প্রকাশ হয় গ্র্যামি জয়ী শিল্পী সুইফটের১১তম স্টুডিও অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’। ওই অ্যালবামের ৩১টি গানের মধ্যে একটিতে পুথকে ইঙ্গিত করে ভাববাচ্যে কিছু কথা বলেছিলেন সুইফট। সে সব কথার সারমর্ম হল, বড় শিল্পী হতে চাইলে পুথের আরো ভালো কিছু কাজ করা উচিত বলে মনে করেন সুইফট, না হলে গান ছেড়ে দেওয়াই ভালো। 

‘ওয়ান কল অ্যাওয়ে’র জনপ্রিয় গায়ক পুথ তার নতুন অ্যালবামের গানের খবর দিয়ে ইন্সটাগ্রামে একটি ভিডিও বার্তায় বলেন, " গত কয়েক সপ্তাহ ধরে একটি কারণে সত্যিই পাগলের মত ছিলাম, এখন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার সময় এসেছে। আমার একটি গান যা আমার 'হিরো'কে নিয়ে লিখেছিলাম। সেটি শোনাব আপনাদের।

"মাঝে মাঝে সংগীতের প্রতি অতিমাত্রায় নিবেদিত হয়ে পড়ি। ফলে কাজ নিয়ে কিছুটা ঘাবড়েও যাই। আমার হিরো কিছুদিন আগে আমাকে মনে করিয়ে দিয়েছেন, যে আমার নাকি গান ছেড়ে দেওয়া উচিত! এবং আপনারা বুঝতেই পারছেন তিনি কে।“ 

সিএনএন বলছে, সুইফটের ওই গানের প্রতিক্রিয়া হিসেবেই পুথ আনছেন তার নতুন গান।