২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনানন্দ স্মরণোৎসব ও প্রতিষ্ঠাবার্ষিকীতে থিয়েটার ফ্যাক্টরির পাঁচ দিনের উৎসব

মহিলা সমিতিতে ১৮ অক্টোবর সন্ধ্যায় ‘কমলা রঙের বোধ’ নাটকের প্রদর্শনী দিয়ে শুরু হবে আয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 02:39 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

'থিয়েটার ফ্যাক্টরি' আয়োজন করতে যাচ্ছে কবি জীবনানন্দ দাশ স্মরণোৎসব ও থিয়েটার ফ্যাক্টরির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

আগামী ২০ অক্টোবর নাট্যদলটির প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২২ অক্টোবর কবি জীবনানন্দ দাশের ৭১তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী উৎসব হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে থিয়েটার ফ্যাক্টরি।

১৮ অক্টোবর সন্ধ্যায় মহিলা সমিতিতে ‘কমলা রঙের বোধ’ নাটকের প্রদর্শনী দিয়ে শুরু হবে আয়োজন। কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে রচিত নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু। এ বছরের মে মাসে উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল নাটকটির।

১৯ অক্টোবর সন্ধ্যা ৬টায় থিয়েটার ফ্যাক্টরির মহড়াকক্ষে অনুষ্ঠিত হবে আড্ডা অনুষ্ঠান ‘আমাদের জীবনানন্দ’। ২০ অক্টোবর একই স্থান ও সময়ে থিয়েটার ফ্যাক্টরি উদ্‌যাপন করবে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী।

২১ ও ২২ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে 'কমলা রঙের বোধ' নাটকের আরও দুটি প্রদর্শনী।

কমলা রঙের বোধ নাটকের আলোক পরিকল্পনায় রয়েছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, সংগীত পরিকল্পনায় রমিজ রাজু, মঞ্চ পরিকল্পনায় শাকিল সিদ্ধার্থ এবং কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ।

নাটকে জীবনানন্দ দাশ, লাবণ্য দাশ, শোভনা, কুসুমকুমারী দাশ, সত্যানন্দ দাশ, সুচরিতা, বুদ্ধদেব বসু, অচিন্ত্য সেনগুপ্ত, শামসুদ্দিন আবুল কালাম, মঞ্জুশ্রী দাশ এবং কথকসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দিপু মাহমুদ, আরিফ আনোয়ার, কে এম হাসান, আশা আক্তার, মুনমুন খান, আকলিমা আক্তার, সুভাষ সরকার, বিপাশা সাইদ, সারাফ নাওয়ার শায়িরা, শান্তনূর ইহসান দিগন্ত, মৃন্ময় চৌধুরী, হাসিব হক, রবিউল ইসলাম রাজিব, শিশির বিন্দু, তাহমিনা মুন্নী ও সূর্য সরকারসহ আরও অনেকে।