১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিবারের নতুন চমক ‘সোয়াগ ২’

ধারণা করা হচ্ছে, অ্যালবামের নাম বিবার নিয়েছেন ২০১২ সালে প্রকাশিত তার হিট গান ‘বয়ফ্রেন্ড’ থেকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 05:34 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

জুলাইয়ে মুক্তি পাওয়া ‘সোয়াগ’ অ্যালবামের সিকুয়েল নিয়ে আসছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। 

এর আগে বিবার কোনো পূর্ব ঘোষণা ছাড়া ‘সোয়াগ’ মুক্তি দেন গেল ১১ জুলাই।

‘সোয়াগ ২’ মুক্তির আভাস মিলেছিল গেল সপ্তাহের শেষে। সে সময় বিলবোর্ড আর ওয়েস্ট হলিউডে ব্যানার টানানো হয়। যেমন করা হয়েছিল আগের অ্যালবামের সময়ে। 

এরপর ইনস্টাগ্রামে বিবার নিশ্চিত করেন, তার নতুন কাজ আসছে। এছাড়া গত এক মাস ধরে ‘সোয়াগ ২’ নিয়ে কিছু ছবিও শেয়ার করছিলেন তিনি। 

দুই অ্যালামের নামে সোয়াগ কেন, এটা নিয়েও আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, অ্যালবামের নাম বিবার নিয়েছেন ২০১২ সালে প্রকাশিত তার হিট গান ‘বয়ফ্রেন্ড’ থেকে। 

যে গানের লাইন ছিল এমন, ‘সোয়াগ, সোয়াগ, সোয়াগ, অন ইউ।’ চার বছর পর নতুন দুই অ্যালবাম প্রকাশে বিবারের ভক্ত ও সহশিল্পীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। 

অনেকেই গায়ককে শুভকামনা জানিয়েছেন। কেউ কেউ ব্যক্তিগত জটিলতা কাটিয়ে গানে ফেরার জন্য অভিনন্দন জানিয়েছেন।

গেল কয়েক বছর ধরে বিবারের সঙ্গে গানের দূরত্ব তৈরি হয়েছিল। তিনি খবরের শিরোনামে এসেছেন কেবল তার অসুস্থতা, কনসার্ট স্থগিত করা আর স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ নিয়ে।

অবশেষে টানা দুই অ্যালবাম দিয়ে ভক্তদের আশা পূরণ করছেন বিবার।