Published : 15 Jul 2026, 04:18 PM
বলিউডি অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ের পর তার স্ত্রী গৌরী স্প্র্যাটের একটি ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটের দুনিয়ায়। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম বলছে, ছবিতে গৌরীর সঙ্গে থাকা মানুষটি তার প্রথম স্বামী।
নিজেকে ‘অর্ন্তমূখী মানুষ’ হিসেবে পরিচয় দেওয়া গৌরীর নিজস্ব এবং তার পিতৃকূলের পরিচয় সামনে আসলেও, তার প্রথম স্বামীর নাম পরিচয় নিয়ে এতদিন কোনো তথ্য সামনে আসেনি।
আনন্দবাজার জানিয়েছে, গৌরীর প্রথম বিয়ে হয় ২০১০ সালে। তার প্রথম স্বামী কুণাল স্প্র্যাট; তাদের একমাত্র সন্তান কুইন স্প্র্যাট; যাকে বিয়ে দিন আমির ও গৌরীর মাঝে দেখা গেছে।
ভালোবেসেই নাকি বিয়ে করেছিলেন গৌরী। সংসার টিকেছিল এক দশক।
কুণালও বিনোদনজগতের সঙ্গে যুক্ত ছিলেন। ছোটখাটো চরিত্রে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সম্পর্কিত অনুষ্ঠানে তার সংশ্লিষ্টতা ছিল। এ দিকে, লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে এফডিএ স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি নামে ফ্যাশন কোর্স করা গৌরীও এ বিষয়ে কাজ করেছেন।
বেঙ্গালুরু মেয়ে গৌরী বর্তমানে মুম্বাইয়ে একটি বিবিলান্ট স্যালন চালাচ্ছেন। ব্র্যান্ড উন্নয়ন ও গ্রাহকসেবাভিত্তিক বিভিন্ন প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই নারীর।
মুম্বাইয়ে নিজের বাসভবনে রোববার গৌরীকে বিয়ে করেন আমির। আর এর মাধ্যমে তিনবারে সংসার জীবনে প্রবেশ করলেন তিনি। সে আয়োজনে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের সঙ্গে উপস্থিত ছিলেন আমিরের আগের দুই সংসারের তিন সন্তান ইরা খান, জুনাইদ খান ও আজাদ খান। ছিল গৌরীর সাত বছরের ছেলেও।
গৌরীর সঙ্গে ৬১ বছর বয়সি আমিরের প্রেমের খবর সামনে আসে গেল বছর তার জন্মদিনে। আর এবার জুন মাসের শুরুতে তিনি জানিয়েছিলেন, ৫ জুলাই গৌরীকে বিয়ে করছেন তিনি।
গৌরীতে যে কারণে 'শান্তি পেয়েছেন আমির'
গৌরীর সঙ্গে ঘর বাঁধলেন আমির খান
প্রবল বৃষ্টির মধ্যেই আমিরের বিয়ের প্রস্তুতি
‘আমিরের বিবাহিত জীবন পারফেক্ট না হওয়া পর্যন্ত…’, সালমানের যে মন্তব্য ভাইরাল