২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ের শঙ্কা এই মাসে

চলতি মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে রোববার বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠকে সেপ্টেম্বর মাসের আবহাওয়ার এই পূর্বাভাস জানায় অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া দেশের নদ-নদীতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকতে পারে বলেও পূর্বাভাস দেয় অধিদপ্তর। গত মাসে মাসে সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা ২৩.০% বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে সামগ্রিকভাবে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা ১৫.০% কম বৃষ্টিপাত হয়েছে। অগাস্ট মাসে কোনো মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হয়নি এবং মৌসুমী বায়ু প্রবাহ দেশের ওপর তুলনামূলকভাবে কম সক্রিয় থাকায় সারা দেশে কম বৃষ্টিপাত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২০০৩ ঘ.