গাজীপুর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদী দূষণের দায়ে গাজীপুরের একটি ডাইং কারখানাকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সদর উপজেলার কোণাবাড়ি বিসিক শিল্প নগরীতে প্যাসিফিক ফাইবার কর্পোরেশন নামে ওই ডাইং কারখানাকে জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অধিদপ্তরের একটি দল কারখানায় গিয়ে দেখতে পান, কারখানার ডাইং অংশে উৎপাদন চলছে।
অবশ্য ইটিপি না থাকায় পরিবেশ দূষণ রোধে কারখানা মালিক উৎপাদন বন্ধ করে দিয়েছেন বলে গত জানুয়ারিতে পরিবেশ অধিদপ্তরকে জানিয়েছিলেন।
এ ঘটনায় কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করে ও শুনানি গ্রহণ শেষে এ জরিমানা করা হয় এবং কারখানার বেআইনী উৎপাদন বন্ধের আদেশ জারি করা হয়।
কারখানাটি ২০০৬ সাল থেকে ইটিপি ছাড়া উৎপাদন চালিয়ে তরল বর্জ্য তুরাগ নদীতে নির্গমন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮৫৬ ঘ.
bdnews24