নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়ু দূষণ ও জনস্বাস্থ্য বিপন্ন করার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দর উপজেলায় দু’টি স্টিল মিলকে ৪৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী রূপগঞ্জের সিয়াফ স্টিল মিলস লিমিটেড ও বন্দরের বন্দর স্টিল মিলকে এ জরিমানা করেন।
এছাড়া সিয়াফ স্টিল মিল বন্ধ ও এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করারও নির্দেশ দেওয়া হয়।
মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিয়াফ স্টিল মিলস লিমিটেড গত ৪ বছর ধরে বেআইনিভাবে পরিবেশ ছাড়পত্র ছাড়া উৎপাদন পরিচালনা করছে। এ কারখানার অনুকূলে সরকারি কোনো সংস্থার ছাড়পত্র নেই।
এ কারখানার ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য ফিউম এক্সট্রাকশন সিস্টেম (ধোঁয়া নিষ্কাশন পদ্ধতি) বলতেও কোনো ব্যবস্থার অস্তিত্ব পাওয়া যায়নি।
এ কারণে সিয়াফ স্টীল মিলকে ৩৯ লাখ টাকা জরিমানা করা হয় এবং জনস্বার্থে কারখানারটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে বলা হয়।
অপরদিকে বন্দর স্টিল মিলে ধোঁয়া নিয়ন্ত্রণকারী চিমনিটি বন্ধ পাওয়া যায়। কারখানার নির্গত দূষিত বায়বীয় বর্জ্যে বি¯তৃত এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৪১ ঘ.
bdnews24