ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নামে জলবায়ু তহবিল গঠনের অর্থ চেয়ে দেওয়া চিঠিতে সাড়া না দিতে ও সতর্ক থাকতে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে স¤প্রতি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাছে জলবায়ু পরিবর্তন ও এর ঝুঁকি মোকাবেলায় তহবিল গঠনের উদ্দেশে বিভিন্ন ব্যাংকের হিসাবে (একাউন্ট) বিভিন্ন অংকের টাকা জমা দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হচ্ছে। কিন্তু এতে পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬১০ ঘ.
bdnews24