২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণ: ৬ কারখানার জরিমানা, ১টি বন্ধ

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে ছয়টি ডাইং কারখানাকে ৯৬ লাখ নয় হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ আদালত। এরমধ্যে একটির উৎপাদনও বন্ধ করে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 05:59 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

গাজীপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে ছয়টি ডাইং কারখানাকে ৯৬ লাখ নয় হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ আদালত। এরমধ্যে একটির উৎপাদনও বন্ধ করে দেওয়া হয়। বুধবার গাজীপুর সদরের কাশিমপুর, পশ্চিম শৈলডুবি, সুরাবাড়ি, নয়াপাড়া ও জরুন এলাকার ওই কারখানাগুলোয় অভিযান চালানো হয়। কারখানাগুলো হলো ডেল্টা ডাইং লিমিটেড, মল্লিক ফেব্রিকস লিমিটেড, মুনটেক্স ফেব্রিকস লিমিটেড, কেয়া নিট কম্পোজিট লিমিটেড, জারা নিট কম্পোজিট লিমিটেড ও কনভিন্স ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে ইটিপিবিহীন কারখানা মল্লিক ফেব্রিকস লিমিটেড'র উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে এ অভিযানে র‌্যাব-২ সহায়তা দেয় বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কারখানার কোনোটিতে ইটিপি বন্ধ রেখে কারখানার উৎপাদন চালানো হচ্ছিল। এনফোর্সমেন্ট টিম প্রতিটি কারখানার উৎপাদন ইউনিটসমূহ এবং ইটিপি পরিচালনার প্রক্রিয়া একঘণ্টার মতো পর্যবেক্ষণ করে। এরপর প্রাপ্ত অনিয়মের ভিত্তিতে কারখানাগুলোর জরিমানা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৪ ঘ.