২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ: ডাইং কারখানাকে ৩০ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের অভিযোগে সাভারের আশুলিয়ার বিরুলিয়া এলাকায় এ্যাপারেল ভিলেজ লিমিটেড নামের একটি ডাইং কারখানাকে ৩০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

গাজীপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অভিযোগে সাভারের আশুলিয়ার বিরুলিয়া এলাকায় এ্যাপারেল ভিলেজ লিমিটেড নামের একটি ডাইং কারখানাকে ৩০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের একটি দল (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট টিম) শনিবার অভিযান চালিয়ে এই জরিমানা করে। কারখানাটি কোন পরিবেশ ছাড়পত্র ছাড়াই প্রায় ১০ বছর ধরে বেআইনিভাবে উৎপাদন চালিয়ে যাচ্ছে এবং ২০০৮ সালে ইটিপি স্থাপন করলেও তা কার্যকরভাবে চালু না থাকায় এ দূষণ ঘটছে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী। মুনীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরুলিয়ার কুমকুমারী গ্রামে কয়েকটি শিল্প কারখানা পরিবেশ দূষণ করায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্থ ও মৎস্য সম্পদ নষ্ট হচ্ছে মর্মে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, কারখানা থেকে ড্রেনে দূষিত পানি নির্গত হচ্ছে যা খাল, বিল, কৃষি জমিসহ পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি করছে। কারখানা কর্তৃপক্ষকে আগামী ৩০ জুনের মধ্যে দূষিত বর্জ্য নির্গমণ বন্ধ করার এবং ইটিপি কার্যকরভাবে পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়। অন্যথায় কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। এদিকে গাজীপুরের জিরানীতে অভিযান চালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি খালে অবৈধভাবে পাইপ লাইন স্থাপন করে পানি প্রবাহ বিঘি