২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে মৃদু ভূমিকম্পে। এর উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ৭০ কিলোমিটার দূরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে মৃদু ভূমিকম্পে। এর উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ৭০ কিলোমিটার দূরে। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৪ মিনিটে সৃষ্ট এ ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৪ দশমিক ৪। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ফারাহ দিবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভূমিকম্প হয়েছে। আমরা উৎপত্তিস্থল নির্ণয়ের চেষ্টা করছি।" এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ফরিদপুর থেকে ১২ কিলোমিটার পশ্চিমে এবং রাজবাড়ী থেকে দক্ষিণ-পূর্বে এর উৎপত্তিস্থল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৪৫৯ ঘ.