২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে মৃদু ভূকম্পন

পঞ্চগড়ে শুক্রবার সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

পঞ্চগড়, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে শুক্রবার সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সকাল ৬টা ৫৫ মিনিটে এ ভূকম্পন থেমে থেমে ৪/৫ সেকেন্ড স্থায়ী ছিল। কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকা আবহাওয়া অফিস সূত্র জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিলো পঞ্চগড় থেকে ৪৮৮ কিলোমিটার দূরে ভারতের সিকিমে। পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল বিভাগের সহকারি অধ্যাপক তৌহিদুল বারী বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পঞ্চগড় দেশের দ্বিতীয় ভূকম্পন প্রবণ এলাকা। এজন্য বেশি মাত্রার ভূকম্পন হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। ভূকম্পনের সময় আকাশে মেঘের শব্দ ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। শহরের নিউমার্কেট মহল্লার আশরাফুল আলম লাজু (৩৪) জানান, হঠাৎ করে বিছানা কেঁপে উঠে এবং আমার ঘুম ভেঙ্গে যায়। আরো কিছুক্ষণ এ অবস্থা থাকে। শহরতলীর ঘাটিয়ারপাড়া গ্রামের স্কুল শিক্ষক আতাউর রহমান জানান, এ সময় আমি ঘরের কাজ করছিলাম। আমার শরীরও কিছুটা হেলেদুলে যায়। ভূকম্পনে শোকেসে থাকা জিনিসপত্র একটার সঙ্গে আরেকটা ঠোকাঠুকি লেগে বেজে উঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬২২ ঘ.