২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা খননে মিলছে না যোগ্য ঠিকাদার

শুষ্ক মৌসুমে বুড়িগঙ্গা নদীর পানির গভীরতা কমপক্ষে চার মিটার (১৩ ফুট) রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে যোগ্য ঠিকাদার পাওয়া যাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 09:38 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুষ্ক মৌসুমে বুড়িগঙ্গা নদীর পানির গভীরতা কমপক্ষে চার মিটার (১৩ ফুট) রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে যোগ্য ঠিকাদার পাওয়া যাচ্ছে না। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ কাজ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তবে ছয়টি খণ্ডে বুড়িগঙ্গার ২৩ কিলোমিটার এলাকা খননের দরপত্র আহ্বান করা হলেও মাত্র দুটির জন্য ঠিকাদার পাওয়া গেছে। অন্য চারটি খণ্ডের জন্য আবার দরপত্র আহ্বান করার সিদ্ধান্ত হয়েছে বলে বোর্ডের প্রধান প্রকৌশলী সুনীল বরণ দেব রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, পুরো এলাকাকে ছয়টি খণ্ডে ভাগ করে প্রতিটি খণ্ডের জন্য পৃথক দরপত্র আহ্বান করা হয়। প্রথম দুটির জন্য জন্য যোগ্য ঠিকাদার পাওয়া গেছে। "অন্য চারটির জন্য যোগ্য ঠিকাদার থেকে দরপত্র পাওয়া যায়নি। এ জন্য আবারো দরপত্র আহ্বান করা হবে", বলেন তিনি। বুড়িগঙ্গা নদীর রুস্তমপুর পয়েন্ট থেকে রায়েরবাজার পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকা খনন করে এর নাব্যতা ও পরিবেশ দূষণ বন্ধে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রধান প্রকৌশলী জানান, প্রথম খণ্ডের কাজের জন্য 'এসিএন ড্রেজিং এবং হাসান ব্রাদার্স' নামে একটি যৌথ অংশীদারি প্রতিষ্ঠানকে চূড়ান্ত নির্বাচিত করা হয়েছে। ১১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে এ অংশের কাজের জন্য চলতি মে মাসেই কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই সেখানে কাজ শুরু করেছে। দ্বিতীয় খণ্ডের জন্যও একই প্রতিষ্ঠান যোগ্য দরদাতা বিবেচিত হয়েছে। শর্ত অনুযায়ী জামানতের টাকা জমা দিয়ে কার্যাদেশ নেওয়ার চিঠিও (নোটিশ অব অর্ডার) দেওয়া হয়েছে তাদের। জামানতের টাকা জমা দিলেই তাদের এ অংশের কাজের কার্যাদেশও দেওয়া হবে, বলেন সুনীল। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আরো জানান, দরপত্র জটিলতার পাশাপাশি বুড়িগঙ্গা নদীর সীমানা চিহ্ন স্থাপন নিয়ে সৃষ্ট সা