২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইলা দুর্গতদের পুনর্বাসনে খুলনায় প্রকল্প উদ্বোধন

আইলা দুর্গতদের জরুরি পুনর্বাসনের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার যৌথ উদ্যোগে ১০০ কোটি টাকার (৮৫ লাখ পাউন্ড) একটি প্রকল্প বুধবার উদ্বোধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 05:39 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

খুলনা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইলা দুর্গতদের জরুরি পুনর্বাসনের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার যৌথ উদ্যোগে ১০০ কোটি টাকার (৮৫ লাখ পাউন্ড) একটি প্রকল্প বুধবার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রকল্পটির উদ্বোধন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। উদ্বোধনী অুনষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফাম-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর গ্যারেথ প্রাইস জোন্স। অনুষ্ঠানে বলা হয়, ইউরোপীয় কমিশনের ১০০ কোটি টাকা সহায়তায় অক্সফামের নেতৃত্বে ছয়টি আন্তর্জাতিক সংস্থা স্থানীয় কয়েকটি সংগঠনকে সঙ্গে নিয়ে খুলনা ও সাতক্ষীরা জেলার আইলা দুর্গতদের জরুরি পুনর্বাসনের জন্য সাত মাস মেয়াদী এ প্রকল্প হাতে নিয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাংসদ অ্যাডভোকেট সোহরাব আলী সানা ও নজরুল ইসলাম মঞ্জু, খুলনার জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার এবং ইউরোপীয় কমিশনের প্রতিনিধি ডেভিড হিল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/২৩৩৪ ঘ.