চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার রাতে ২ ঘণ্টা টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে গিয়ে আটকা পড়লেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র এম মনজুর আলম।
রাত সাড়ে ৯টার দিকে নগরীর তিনপুলের মাথার সড়কে হাঁটুপানিতে মনজুর আলমকে বহনকারী গাড়িটি পাঁচ মিনিটের মতো আটকা পড়ে।
তিনি জলাবদ্ধতায় আটকা পড়ার বিষয়টি স্বীকার করে বলেন, ২ ঘন্টার জোরালো বৃষ্টির পর নগরীর জলাবদ্ধতার পরিস্থিতি দেখতে বের হই। তখন তিনপুলের মাথায় আসলে গাড়ি কিছু সময়ের জন্য আটকা পড়ে।
মেয়র মনজুর নগরীর কাট্টলী, আগ্রাবাদ এক্সেস রোডসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বলে জানান সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর ২৫টি স্পটে পৃথক টিম পরিদর্শন করেছে।
এর আগে রাত সাড়ে ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত টানা বর্ষণে নগরীর নিুাঞ্চলসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বিশেষ করে নগরীর মুরাদপুর, জিইসি মোড়, ষোলশহর, মাস্টারপুল, চকবাজার, আগ্রাবাদ, আগ্রাবাদ এক্সেস রোড, মেহেদীবাগ, কাতালগঞ্জ, কাপাসগোলা, চকবাজার, বহদ্দার হাট এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।
রাত ১০টা থেকে নগরীর নিুাঞ্চল থেকে পানি নামতে শুরু করে বলে জানান সাইফুদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিএনবি/পিএনবি/২৩৩০ ঘ.
bdnews24