ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অস্ট্রেলিয়ার কাছ থেকে ১৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের প্রতিশ্র"তি পেয়েছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় মঙ্গলবার দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ প্রতিশ্র"তি মিলেছে বলে ঢাকায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দ্বিপক্ষীয় বৈঠকে অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী গ্রেগ কমবেট এবং বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ অংশ নেন। এছাড়া বাংলাদেশ ও অস্টেলিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে যোগ দেন।
বৈঠকে দুই মন্ত্রী কানকুনে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে গঠিত 'গ্রিন ক্লাইমেট ফান্ডে'র বাস্তবায়ন এবং ডারবানে অনুষ্ঠেয় কপ-১৭ সফল ও কার্যকরী করার লক্ষ্যে নানা বিষয়ে মত বিনিময় করেন।
হাছান মাহমুদ বাংলাদেশের প্রধান কয়েকটি শহরে শিল্প, বায়ু এবং নদী দূষণ মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করতে অস-এইডের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এএল/২০৩১ ঘ.
bdnews24