২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৪ দশমিক ৩ মাত্রার ভূকম্পন

ঢাকায় শনিবার বিকালে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 10:46 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় শনিবার বিকালে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বিকাল ৪টা ২২ মিনিটের দিকে বিভিন্ন স্থানে এ ভূকম্পন অনুভূত হয়। তিনি বলেন, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা আবহাওয়া অফিস থেকে ৯৬ কিলোমিটার পূর্ব দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে কুমিল্লার কাছাকাছি বাংলাদেশ-ভারত সীমান্তে। সপ্তাহ খানেক আগেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৬ দশমিক ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎস ছিলো ভারত-মিয়ানমার সীমান্তে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/জেকে/১৭২৭ ঘ.