ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সন্ধ্যায় ভূকম্পন অনুভূত হয়েছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৪।
ঢাকায় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিট ৪৭ সেকেণ্ডে এই ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৫৯ কি.মি. উত্তর-পূর্বে এবং ভারতের মনিপুরের ইম্ফল থেকে ৮৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছে।
কেন্দ্রবিন্দু ছিল ভূপৃষ্ঠ থেকে ৮৮ দমমিক ৮ কিলোমিটার গভীরে।
চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নরসিংদী, সুনামগঞ্জ, খুলনা, জামালপুর, সিলেট, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর ও মুন্সীগঞ্জেও ভুকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এমএসবি/এইচএ/জেকে/২১২৩ ঘ.
bdnews24