ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কানকুন জলবায়ু সম্মেলনে 'গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের' বিষয়টি বাংলাদেশের জন্য বড় অর্জন।
তিনি জানিয়েছেন, গ্রিন ফান্ড কার্যকর করতে এরই মধ্যে ৪০ সদস্যের একটি ট্রানজিশনাল কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে উন্নত বিশ্বের ১৫ জন এবং উন্নয়নশীল দেশের ২৫ জন থাকবেন।
"এই ২৫ জনের মধ্যে দুইজন এলডিসি থেকে হতে হবে," জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশ ইতোমধ্যে এর সদস্য পদ লাভ করেছে।"
বুধবার বিকালে সচিবালয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে পরিবেশন সচিব মিহিরকান্তি মজুমদার, যুগ্ম সচিব অপরূপ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর মেক্সিকোর কানকুনে জাতিসংঘ জলাবায়ু সম্মেলন হয়।
প্রতিমন্ত্রী জানান, গত বছর কোপেনহেগেন সম্মেলনে ক্লাইমেট ফান্ডের প্রতিশ্র"ত ৩০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থ নিশ্চিত করা হয়েছে কানকুনে। এই অর্থ বরাদ্দের ক্ষেত্রে স্বল্পন্নোত দেশ হিসেবে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়া হবে।
হাছান জানান, ক্লাইমেট ফান্ড থেকে প্রতিশ্র"ত অর্থ আইলাদুগর্ত এলাকার উন্নয়ন, সাইক্লোন সেন্টার নির্মাণ, উপকূলীয় বনায়ন, ক্রসড্যাম নির্মাণ, নদীগুলোর পানি ধারণ ও পরিবহন ক্ষমতা বাড়ানোসহ আরো কয়েকটি খাতে অর্থ ব্যয় করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫৭ ঘ.
bdnews24