ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার মহাস্থানগড়ের পরিবেশ রক্ষায় এ ঐতিহাসিক স্থাপনার আশপাশে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একটি রিট আবেদনে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিবগঞ্জ থানার ওসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলেছে।
নির্দেশ বাস্তবায়নের পর পরবর্তী পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।
পাশাপাশি এই ঐতিহাসিক নিদর্শনের সৌন্দর্য রক্ষায় এর আশপাশে ইমারত নির্মাণ বন্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানাতে সরকারকে বলেছে আদালত।
এর জবাব দিতে সংস্কৃতি সচিব, স্বরাষ্ট্র সচিবসহ আট জনকে ৩ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ মঙ্গলবার রিট আবেদন করার পর আদালত আদেশ দেয়।
শুনানিতে আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, কয়েকশত বছর আগে সেন, পাল, মৌর্য ও গুপ্ত রাজদের রাজধানী ছিল মহাস্থানগড়। বাণিজ্য সংস্কৃতির একটি প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এটি। ঐতিহাসিক নিদর্শন তালিকায় রয়েছে মহাস্থানগড়।
একটি ঐতিহাসিক স্থান হিসেবে মহাস্থানগড় রক্ষায় সরকারের দায়িত্বের কথা তুলে ধরে তিনি বলেন, প্রত
bdnews24