২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু নিয়ে সচেতনতা বাড়াতে চাই: রুশনারা

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য সচেতনতা বাড়ানো ও তহবিল সংগ্রহে কাজ করার প্রতিশ্র"তি দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি রুশনারা আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 12:11 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

তানিম আহমেদ ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য সচেতনতা বাড়ানো ও তহবিল সংগ্রহে কাজ করার প্রতিশ্র"তি দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি রুশনারা আলী। রাজধানীর একটি হোটেলে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ প্রতিশ্র"তি ব্যক্ত করেন। এর আগে তিনি অক্সফাম আয়োজিত প্রতীকী জলবায়ু আদালতে ক্ষতিগ্রস্তদের সাক্ষ্য ও শুনানি পর্যবেক্ষণ করেন। রুশনারা জানান, তিনি ব্রিটিশ সরকারকে মোট জাতীয় আয়ের (জিএনআই) শূন্য দশমিক সাত শতাংশ উন্নয়ন সহায়তা হিসাবে দেওয়ার জন্য একটি আইন করতে চাপ দেবেন। কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন ব্রিটিশ সরকারের কাছে তিনি ও তার দল উন্নয়ন সহায়তার এই লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্ব তুলে ধরবেন বলেও জানান লেবার পার্টির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক এ ছায়ামন্ত্রী। তিনি বলেন, "লেবার পার্টি ক্ষমতায় থাকাকালে ২০১৩ সালের মধ্যে উন্নয়ন সহায়তা জিএনআই'র শূন্য দশমিক সাত শতাংশ পর্যন্ত উন্নীত করার বিষয়টি বাধ্যতামূলক করতে একটি আইন পাশের প্রক্রিয়া চলছিল।" "ওই প্রতিশ্র"তির প্রতি সম্মান জানাতে এবং এ লক্ষ্য অর্জনে একটি আইন করার গুরুত্ব তুলে ধরতে আমরা কনজার্ভেটিভ নেতৃত্বাধীন সরকারকে আহ্বান জানাচ্ছি।" "এটা যে কেবল নামমাত্র একটি প্রতিশ্র"তি নয় এ বিষয়ে জনগণের সন্দেহ দূর করতে আমরা যে ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে দেখছি এমন একটি ইঙ্গিত দেওয়া প্রয়োজন।" পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে নির্বাচিত লেবার পার্টির এ এমপি মনে করেন ধনী দেশগুলোর উন্নয়ন সহযোগিতা আর জলবায়ু পরিবর্তন বিষয়ক সহযোগিতা মিলিয়ে ফেলা উচিত হবে না। উন্নয়ন সহায়তার বাইরে জলবায়ু সহায়তা দিতে দরিদ্র দেশগুলোর দাবির মুখে তহবিল পুনর্ব্যবহারে ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্র"তির বিষয়টি উল্লেখ করে রুশনারা বলেন, "আমি মনে করি দারিদ্র ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো মোকাবেলায় অন্য খাতের কিংবা পুনর্ব্যবহৃত নয় এমন তহবিল পাওয়া যাবে। কিন্তু কিছু ক্ষেত্রে একটি আরেকটির সঙ্গে একীভূত হয়ে থাকতে পারে।" "এ ব্যাপারে তাই আপনাদের পরিকল্পনা থাকতে হবে। যার কারণেই এ বিষয়ে ১০ শতাংশের একটি সীমা বেঁধে দেওয়া আছে।" তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেন, লেবার পার্টির অবস্থান হচ্ছে জলবায়ু তহবিল যাতে উন্নয়ন সহায়তার ১০ শতাংশের বেশি না হয়। এ সময় তিনি কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনে আন্তর্জাতিক প্রতিশ্র"তির বিষয়টিও উল্লেখ করেন। জলবায়ু ইস্যুতে বাংলাদেশের সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি সচেতনতা গড়ে তোলার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেন। ব্রিটিশ এই এমপি বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আমি কাজ করার আশা করছি। ইতিমধ্যেই এটা একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে এবং এ ব্যাপারে পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতির আরো অবনতি ঘটবে।" আগামী কয়েক দশকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে লক্ষ মানুষ গৃহহীন ও বাস্তুচ্যুত হয়ে যাওয়ার হুমকিতে পড়বে বলেও তিনি উল্লেখ করেন। প্রতীকী আদালতে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের ক্ষতিগ্রস্ত গ্রামীণ মানুষের দুর্দশার বিষয়ে রুশনার বলেন, তাদের আবেগতাড়িত সাক্ষ্য এবং আবহাওয়া পরিবর্তনের ফলে যে নাটকীয় প্রভাব পড়েছে তার বর্ণনা শুনে আমি খুবই মর্মাহত। যানবাহনের ১০ শতাংশ জ্বালানি জৈবজ্বালানি থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা বিষয়ে লেবার পার্টির অবস্থানকে তিনি পরোক্ষভাবে ভুল আখ্যায়িত করেন। "আমার মনে হয় অনেক দেশই এ বিষয়ে অনাকাক্সিক্ষত পরিণতির বিষয়টি উপলব্ধি করতে পেরেছে, যেমনটা খাদ্যের দাম বেড়ে যাওয়ার বিষয়ে হয়েছিল।" ২০০৮ সালের খাদ্য সঙ্কট আংশিকভাবে জৈব জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত, যার জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশাল পরিমাণ ভর্তুকির বিষয়টি। তবে লেবার পার্টির অধীনে ব্রিটেনে কার্বন নিঃসরণ কমানোর বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কার্বন নিঃসরণ কমাতে ব্রিটেন একটি আইন করতে যাচ্ছে। "এটা প্রমাণ করে যে আমরা আমাদের আচরণ পরিবর্তন করতে চাই এবং সেটা আমাদের মঙ্গলের জন্যই।" "এটা অবশ্য একটা স্বীকৃতি যে আমরা দূষণ করছি", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেবি/এমআই/১৮১০ ঘ.