২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে আবারো লঘুচাপ

বঙ্গোপসাগরে আবারো লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 05:00 PM

Updated : 25 Aug 2022, 07:25 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে আবারো লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে এ কথা জানানো হয়। এতে বলা হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও জোরদার হতে পারে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এর আগে চলতি মাসে সাগরে সৃষ্ট দু'টি লঘুচাপ নিুচাপে পরিণত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২২৫০ ঘ.