ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক উচ্চতার জোয়ার এবং বাঁধ ভেঙ্গে উপকূলীয় বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।
এর মধ্যে ভোলায় অন্তত ৪০টি, বরগুনায় ৩০, পটুয়াখালীতে ১৩, বাগেরহাটে পাঁচটি গ্রাম ও শহরের নিম্নাঞ্চল , বরিশাল শহরের কয়েকটি এলাকাসহ বিভিন্ন উজেলার নিম্নাঞ্চল , খুলনার ২৩ ও সাতক্ষীরার ১২ গ্রামে পানি ঢুকেছে।
নোয়াখালীর হাতিয়ায় বুধবার রাতে প্রবল ঢেউ ও স্রোতে একটি মাছ ধরার ট্রলার ডুবে মারা গেছে এক শিশু।
সাগরে ১০টি মাছ ধরা ট্রলার সাগরে ডুবে অন্তত ১৪০ জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলার জেলেরা।
এছাড়া বরিশাল ও পটুয়াখালীর অভ্যন্তরীণ নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য ও গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কোথাও কোথাও আজ সকাল ০৫টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
লঘুচাপ আরো ঘনীভূত হয়ে নিুচাপে পরিণত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত বহাল রাখা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সানাউল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: পক্ষীদিয়া এলাকায় বঙ্গোপসাগরে ১০টি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছে ট্রলারগুলোর অন্তত ১৪০ জন জেলে।
পাথরঘাটা ট্রলার শ্রমিক হ্যান্ডেলিং সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলেদের ভাগ্যে কী ঘটেছে বলা যাচ্ছে না।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, স্বাভাবিক অবস্থার চেয়ে জোয়ারের পানির উচ্চতা দেড় থেকে দুই ফুট বেশি।
তিনি বলেন, "জেলার নয়টি বেড়ি বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়েছে। অবিরাম বর্ষণ এবং বেড়ি বাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে ৩০টি গ্রাম প্ল
bdnews24