২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নাঞ্চল প্লাবিত: ট্রলারডুবি, অভ্যন্তরীণ নৌযান বন্ধ

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় টানা বৃষ্টিপাত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় টানা বৃষ্টিপাত হচ্ছে। সেইসঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে এবং বাঁধ ভেঙ্গে বিভিন্ন জেলার নিুাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বরগুনার ১০টি মাছ ধরা ট্রলার সাগরে ডুবে অন্তত ১৪০ জেলে নিখোঁজ রয়েছে। বরিশাল ও পটুয়াখালীর অভ্যন্তরীণ নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। ভোলা শহররক্ষা বাঁধ ভেঙ্গে নয়টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য ও গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কোথাও কোথাও আজ সকাল ০৫টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। লঘুচাপ আরো ঘনীভূত হয়ে নিুচাপে পরিণত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত বহাল রাখা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সানাউল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: বরগুনা: পক্ষীদিয়া এলাকায় বঙ্গোপসাগরে ১০টি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছে ট্রলারগুলোর অন্তত ১৪০ জন জেলে। পাথরঘাটা ট্রলার শ্রমিক হ্যান্ডেলিং সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলেদের ভাগ্যে কী ঘটেছে বলা যাচ্ছে না। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, স্বাভাবিক অবস্থার চেয়ে জোয়ারের পানির উচ্চতা দেড় থেকে দুই ফুট বেশি। তিনি বলেন, "জেলার নয়টি বেড়ি বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়েছে। অবিরাম বর্ষণ এবং বেড়ি বাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে ৩০টি গ্রাম প্ল