ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, "প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা যে ক্ষতিগ্রস্থ হতে যাচ্ছি, সে জন্য যেন আন্তর্জাতিক তহবিল গড়ে তোলা হয় তার জন্য আমি আন্তর্জাতিক পর্যায়ে আহবান জানিয়েছি।"
এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশবাসীকে আরও সচেতন হওয়ার আহবান জানান।
খুলনা- ৪ আসনের সাংসদ মোল্লা জালাল উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হতে যাচ্ছে। এ জন্য বাংলাদেশ দায়ী নয়, দায়ী শিল্পোন্নত দেশগুলো।"
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লে দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা ডুবে যাবে উল্লেখ করে তিনি জানান, এ জন্য নদ-নদীগুলোর ড্রেজিং এবং নদীর পার উঁচু করে বাঁধ দেওয়া হচ্ছে।
একই সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা আরও বলেন, "একটু উন্নয়ন করলে পুরো বাংলাদেশ পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানে পরিণত হবে।"
এর আগে সরকার দলীয় সাংসদ শাহিন মনোয়ারা হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "প্রতিটি জেলায় প্রতিবন্ধী ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। এ ছাড়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য জেলাভিত্তিক বিশেষ স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনাও বিবেচনাধীন রয়েছে।"
তিনি জানান, প্রতিবন্ধীদের উন্নয়ন ও পুনর্বাসনে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ, শারীরিক প্রতিবন্ধীদের জন্য শিল্পের উন্নয়ন ও আধুনিকীকরণ, অটিস্টিক শিশু ও লোকদের জন্য সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে শেল্টার হোম এবং ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা, উত্তরাঞ্চলের জেলাগুলোয় প্রতিবন্ধীদের জন্য নিরাময় কেন্দ্র ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বর্তমানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৬৪ জেলা শহরে ৬৪টি সাধারণ স্কুলে সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম চলছে। আর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগীয় শহরে শারীরিক প্রতিবন্ধীদের চারটি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং এসব কেন্দ্রের আওতায় চারটি অন্ধ বিদ্যালয় ও চারটি মুক ও বধির বিদ্যালয় পরিচালিত হচ্ছে।
এছাড়া আলাদাভাবে আরও তিনটি মুক বধির বিদ্যালয় এবং একটি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করা হয়েছে। সামাজিক প্রতিবন্ধী মেয়েদের ছয়টি বিভাগে ছয়টি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে বলেও তিনি জানান।
শাহিন মনোয়ারা হকের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "প্রতিবন্ধীদের ভর্তি পরীক্ষায় বিশেষ সময়ের প্রয়োজন।"
প্রতিবন্ধীদের প্রতি আরও যত
bdnews24