ভগ্নহৃদয় রবার্ট
হলিউডি তারকা রবার্ট প্যাটিনসন তার সাবেক প্রেমিকার কাছ থেকে প্রতারিত হবার বিষয়টি এখনও ভুলতে পারছেন না। খবর জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
সূত্র আরও জানায়, রবার্ট এটা ভুলতে পারবেন না। তিনি এখন নিজের মতো অনেক কিছু চিন্তা করবেন এবং কষ্ট পাবেন।
এর আগে ২০১২ সালে বিবাহিত পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে সাময়িকভাবে সম্পর্কে জড়িয়ে পড়েন ক্রিস্টেন স্টুয়ার্ট, যার ফলে প্রেমিক রবার্ট প্যাটিনসনের সঙ্গে তার সম্পর্কে ফাটল দেখা দেয়। পরবর্তীতে তারা আবার মিলিত হলেও সম্প্রতি রবার্টের জন্মদিনের সকালে আকস্মিকভাবে ক্রিস্টেনের মোবাইল ফোনে রুপার্টের একটি মেসেজ পেয়ে প্রেমিকার সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ করেন রবার্ট।
