২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে লিজ-এর পোশাক

প্রয়াত অভিনেত্রী এলিজাবেথ টেইলরের প্রথম বিয়ের পোশাকটি নিলামে বিক্রি করা হবে বলে জানা গেছে। টেইলর তার প্রথম স্বামী কনরাড হিলটনকে বিয়ে করার সময় যে পোশাকটি পরেছিলেন সেটি নিলামে উঠবে চলতি বছরের ২৩ জুন। খবর জি নিউজ ব্যুরোর।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 06:25 PM

Updated : 25 Apr 2022, 06:46 PM

‘কন্টাক্টমিউজিক’ জানিয়েছে, লন্ডনে অবস্থিত নিলামকারী প্রতিষ্ঠান ‘ক্রিস্টিস’ এই পোশাক নিলাম করবে। পোশাকটির দাম ধরা হয়েছে ৭৫ হাজার ৩০০ ডলার।

ফ্যাশন ডিজাইনার হেলেন রোজের নকশা করা পোশাকটি পরে মাত্র ১৮ বছর বয়সে ১৯৫০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন টেইলর।

‘ক্লিওপেট্রা’খ্যাত এই কিংবদন্তি অভিনেত্রী এরপর আরও সাতবার বিয়ে করেন।