২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কান উৎসবে আতঙ্ক

কান উৎসবে নাশকতা সৃষ্টির চেষ্টা করায় একজন গ্রেফতার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2013, 02:39 PM

Updated : 25 Apr 2022, 06:45 PM

কান চলচ্চিত্র উৎসবে ১৬ মে এক লোক হঠাৎ গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চালালে তাকে গ্রেফতার করে পুলিশ। খবর জি মিডিয়া ব্যুরোর। 

শুক্রবার ফ্রান্সের স্থানীয় একটি টেলিভিশনে কান চলচ্চিত্র উৎসব সরাসরি সম্প্রচার করার সময় ওই ঘটনা ঘটে। অভিনেতা ক্রিস্টোফার ওয়াল্টজ এবং ড্যানিয়েল অতেইল টেলিভিশনের সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময় দর্শকদের মধ্য থেকে হঠাৎ গুলি ছোঁড়ে এক ব্যক্তি।

এক প্রত্যক্ষদর্শী জি নিউজকে জানিয়েছেন, পরবর্তীতে কয়েকজন দেহরক্ষী দর্শকের সারিতে এগিয়ে যান এবং লোকটিকে পাকড়াও করেন। লোকটির হাতে একটি নকল গ্রেনেডও ছিল।

তবে ওই ঘটনায় কেউ আহত হয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আবার অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়।