২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের পাশে হৃত্বিক

২০১০ সালে ‘গুজারিশ’ সিনেমার পর সালমান খানের সঙ্গে কিছুটা রেষারেষিতে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা হৃত্বিক রোশান। তবে সম্প্রতি সেই বিরোধ মিটেছে বলেই ধারণা করা হচ্ছে। কারণ, সালমানের বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের সাহায্যে এগিয়ে এসেছেন হৃত্বিক। খবর জি মিডিয়া ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2013, 04:07 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

একটি প্রভাবশালী সংবাদমাধ্যমকে হৃত্বিকের প্রতিনিধি বলেন, “বান্দ্রায় অবস্থিত বিয়িং হিউম্যানের দোকানে গিয়েছিনে হৃত্বিক। ওই দোকানে এই প্রথম জনপ্রিয় কোনো অভিনেতা পা রাখলেন। তিনি পুরো দোকান ঘুরে দেখেছেন। দোকানের সকলেই তাকে দেখে দারুন খুশি হয়েছেন।”

সংবাদমাধ্যমটি আরও জানায়, হৃত্বিক যে দোকানটি থেকে জিনিসপত্র কিনেছেন তাই নয়, দোকানের লোকজনের সঙ্গে বেশ ভালোভাবেই আলাপ জমিয়েছেন। তিনি তাদের সঙ্গে ছবি তুলেছেন এবং আবার দোকানটিতে যাবেন বলে কথা দিয়েছেন।

‘গুজারিশ’ সিনেমাটি মুক্তির পর সিনেমাটি সম্পর্কে কটূক্তি করেছিলেন সালমান খান। আর সে থেকেই সালমানের সঙ্গে হৃত্বিকের দ্বন্দ্বের শুরু।