২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রবীন্দ্রকাব্যে মঞ্চ ভ্রমণ’

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সম্প্রতি তৈরি করা হয়েছে অনুষ্ঠান ‘রবীন্দ্রকাব্যে মঞ্চ ভ্রমণ’। হৃদয় নন্দিতা হৃদির পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন শখ-সোহেল, নাদিয়া-লিখন, স্বপন-ফারিয়া, আসাদ-জ্যোতি, ওয়ার্দা রিহাব এবং তাদের দল। এছাড়ার আবৃতিতে অংশ নিয়েছেন শিমুল মুস্তাফা, কাজী আরিফ ও নায়লা তারান্নুম কাকলী।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 01:42 PM

Updated : 25 Apr 2022, 06:41 PM

হৃদয় নন্দিতা হৃদি বলেন, “রবীন্দ্রনাথের লেখা কবিতা ও গানের তালের সঙ্গে নৃত্যের সমন্বয়ে বিশেষভাবে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। ড. বিশ্বজিৎ ঘোষের গ্রন্থনা এবং তানিয়া আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই থাকবে ‘আমরা নূতন যৌবনের দূত’ গানের সঙ্গে নৃত্য এবং রবীন্দ্রনাথের জন্য লেখা পঁচিশে বৈশাখ কবিতার সমন্বয়। এছাড়া ‘মায়াবন বিহারিনী হরিণী’, ‘পাগলা হাওয়ার বাদল দিনে’, ‘আদেখো ঘুমে নয়নো চুমে’, ‘আমি চিনিগো চিনি তোমারে’-- মোট পাঁচটি গানের সঙ্গে কবিতা ও নৃত্য পরিবেশনা রয়েছে অনুষ্ঠানে।

অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায় ৮ মে রাত ৮টায়।