২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ বেশি গুরুত্বপূর্ণ

বলিউডি অভিনেতা রণবীর কাপুর জানালেন, সুদর্শন অভিনেতা হিসেবে পরিচিতি চান না তিনি। বরং নিজের কাজের মধ্য দিয়েই নিজেকে প্রমাণ করতে চান। খবর জি মিডিয়া ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 05:13 AM

Updated : 25 Apr 2022, 06:42 PM

সংবাদমাধ্যমটিকে রণবীর বলেন, “নিজেকে সুদর্শন মনে করি না আমি। আমি আমার কাজকেই বেশি গুরুত্ব দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমি এমন একটি পরিবারে জন্মেছি, যেখানে সকলেই বলিউডি জগতের সঙ্গে জড়িত। আমি যেমন সাফল্য দেখেছি তেমনি ব্যর্থতাও দেখেছি। তাই এ বিষয়গুলোকে খুব বেশি গুরুত্ব দেই না আমি।”

বলিউডের খ্যাতনামা কাপুর পরিবারের সদস্য রণবীর। রাজ কাপুরের নাতি এবং বলিউডি দম্পতি ঋষি কাপুর এবং নিতু কাপুরের সন্তান তিনি।

রণবীর এবং দীপিকা পাড়–কন অভিনীত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমাটি চলতি বছরের ৩১ মে মুক্তির অপেক্ষায় রয়েছে।