বিরতি চান লিওনার্দো
হলিউডি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও বলেছেন, এ বছর গরমের মৌসুমে কাজ থেকে বিরতি নেবেন তিনি। খবর মিডডের।
লিওনার্দো আরও জানান, অভিনেতা হিসেবে তিনি সবকিছুই পেয়েছেন এবং তার কোনো অভিযোগ নেই বরং নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করেন তিনি।
২০১৪ সালের নভেম্বরে ৪০ বছরে পা দিতে যাচ্ছেন লিওনার্দো। তিনি আরও জানান বিয়ের ব্যাপারে যথেষ্ট আগ্রহী তিনি।
