২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেঁচে গেলেন রনবীর-ক্যাটরিনা

নতুন গাড়ি কেনার পর ক্যাটরিনা কাইফকে নিয়ে ঘুরতে বের হয়ে সম্প্রতি দুর্ঘটনার কবলে পড়েও বেঁচে গেলেন অভিনেতা রনবীর কাপুর। তবে ভাগ্যক্রমে এ যাত্রা বেঁচে যান এই তারকা জুটি। খবর জানিয়েছে মিডডে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 02:52 PM

Updated : 25 Apr 2022, 06:41 PM

এপ্রিলের ৬ তারিখে রনবীর তার নতুন কেনা সাদা রংয়ের মার্সিডিজ বেঞ্জ গাড়িতে ক্যাটরিনাকে নিয়ে ছোটখাটো সফরে বের হন। সফর শেষে ফিল্ম সিটির দিকে রওনা দেন তিনি। কারণ ওখানে তার একটি বিজ্ঞাপনের শুটিং চলছিল। ক্যাটরিনারও একটি সিনেমার শুটিং চলছিল ওখানে।

ফিল্ম সিটিতে ফিরে যাওয়ার পথে বান্দ্রাতে কিছুক্ষণ কাটান দুজন। এদিকে ঠিক ঐ সময়ই বান্দ্রাতে চলছিল অভিনেতা ইমরান খানের একটি পার্টি, যেখানে ছিল সাংবাদিকদের ভিড়। আর তাই সাংবাদিকদের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ করেই দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যান রনবীর, ঠিক তখনই উপর দিক থেকে আসছিল আরেকটি গাড়ি।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘ক্যাটরিনা পাশের সিটে বসে ছিলেন। রনবীর ক্যামেরার হাত থেকে বাঁচার জন্য গাড়ির গতি বাড়িয়ে দেন। সৌভাগ্যক্রমে বিপরীত দিক থেকে আসা গাড়িটি ধীরগতিতে চলছিল, তাই মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটেনি।’