২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাগলা ঘোড়া’য় বারী সিদ্দিকী

চলচ্চিত্র ‘মাটির পিঞ্জিরা’র পর এবার নাটকে অভিনয় করলেন কণ্ঠশিল্পী ও বাঁশিবাদক বারী সিদ্দিকী। নাটকের নাম ‘পাগলা ঘোড়া’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ফেরারী অমিত।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 01:51 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

অভিনয় প্রসঙ্গে বারী সিদ্দিকী গ্লিটজকে বলেন, “এ নাটকটিতে অভিনয় করে আমি সত্যি অভিভূত। বাবার প্রতি ছেলের ভালোবাসা যে কি বিষয় তা পরিচালক সঠিকভাবে নাটকে তুলে ধরেছেন। এতে করে আমাদের বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা তাদের বাবা-মাকে আরও বেশি ভালোবাসবে এটাই আমার বিশ্বাস।”

নাটকে অন্যান্য অভিনয় শিল্পী- আনিসুর রহমান মিলন, শেলী আহসান, তানিয়া কাজী, গোলাম রাব্বানী মিন্টু, কামাল এম. আলী, এস. তারিক লিটন, এবং আরও অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন সরকার সিরাজুল হক।