নিউ ইয়র্কে পুরস্কৃত সাই
দক্ষিণ কোরিয়ান পপতারকা সাই সম্প্রতি সম্মানিত হয়েছেন নিউ ইয়র্কে চলমান ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে। এই সম্মননা তাকে প্রদান করা হয়েছে তার জনপ্রিয় গান ‘গ্যাংনাম স্টাইল’-এর জন্য। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘কন্টাক্ট মিউজিক’ জানিয়েছে, ৩৫ বছর বয়সি সাইকে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে এই ‘ট্রাইবেকা ডিসরাপটিভ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
পুরস্কার গ্রহণের পর সাই বলেন, “আমি এই বিশ্ববিদ্যালয়ে ১৯৯৬ সালে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি; তবে আজ শেষ পর্যন্ত আমি এই ভবনে ঢুকতে পেরেছি।’
‘গ্যাংনাম স্টাইল’ গানের পর সম্প্রতি সাই-এর নতুন ভিডিও প্রকাশিত হয়েছে; ‘জেন্টেলম্যান’ নামের এই ভিডিওটি এরই মধ্যে অবস্থান করছে কোরিয়ান টপচার্টে।
