বিব্রত গিনেথ
‘আয়রন ম্যান ৩’-এর প্রিমিয়ারে নিজের পোশাকের কারণে বিব্রতকর অবস্থায় পড়েছেন অভিনেত্রী গিনেথ প্যালট্রো। ওই অনুষ্ঠানে পরা তার পোশাকটির দুই পাশে বেশকিছু অংশ খোলামেলা ছিল। খবর জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
‘আয়রন ম্যান’ খ্যাত অভিনেত্রী গিনেথ তার নতুন সিনেমা ‘আয়রন ম্যান ৩’-এর প্রিমিয়ারে পরেছিলেন ডিজাইনার অ্যান্টনিও বেরার্দির নক্শায় তৈরি করা একটি পোশাক। পোশাকটিতে তার শরীরের দুই পাশ এবং পেছনের অংশ ছিল দৃশ্যমান।
গিনেথ জানান, সেদিন খুব ব্যস্ত ছিলেন বলে পোশাকটি বেশ তাড়াহুড়ো করে বেছে নেওয়া হয়েছিল।
পরবর্তীতে একটি অনুষ্ঠানে গিনেথ বলেন, “সেদিন এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলাম আমি। আমি আরেকটি অনুষ্ঠানে ছিলাম এবং সেখান থেকে তাড়াহুড়ো করে পোশাক পাল্টে চলে এসেছিলাম।”
সম্প্রতি পিপল ম্যাগাজিন গিনেথকে ‘পৃথিবীর সেরা সুন্দরী নারী’র খেতাবে ভূষিত করে।
