২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্ষয়ের বদলে জন!

২০০৭-এর সিনেমা ‘ওয়েলকাম’-এর সিক্যুয়াল ‘ওয়েলকাম ব্যাক’-এর প্রধান চরিত্রে এবার অক্ষয়ের স্থলাভিষিক্ত হলেন জন আব্রাহাম। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 09:31 AM

Updated : 25 Apr 2022, 06:39 PM

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে নিজের পরবর্তী সিনেমা ‘শুটআউট অ্যাট ওয়াদালা’ সিনেমার প্রচারের সময় বিষয়টি নিশ্চিত করেন জন। সেখানে তিনি বলেন, “অক্ষয় আমার বড় ভাইয়ের মতো। আমি যে কোনো কাজ করার আগে তার সঙ্গে আলোচনা করি। আমি যখন তাকে জানালাম যে ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমায় আমি কাজ করব, তিনি তখন অনেক বেশি খুশি হয়েছিলেন।”

জন আরও বলেন, “সিনেমাটির চিত্রনাট্য অসাধারণ। বিশেষ করে বাচ্চারা সিনেমাটি খুবই পছন্দ করবে।”

এদিকে, বলিউডজুড়ে গুজব- ‘ওয়েলকাম ব্যাক’-এর জন্য নাকি প্রযোজকদের কাছ থেকে ১৫ কোটি রুপি চেয়েছেন জন। এ বিষয়ে জন বলেন, “আমি টাকার বিষয় নিয়ে কখনও খুব একটা মাথা ঘামাই না। তবে যে পরিমাণ অর্থ আমি দাবি করি, আমি মনে করি সেটা আমার অধিকার। এর বড় একটা অংশ আমি দান করে দেই।”

সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘শুট আউট অ্যাট ওয়াদালা’ সিনেমার কাজ সম্প্রতি শেষ করেছেন জন। বর্তমানে সিনেমাটির প্রচারের কাজেই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ৩ মে ভারতব্যাপী সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে।