কানে সোনম
৬৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে অতিথি রাষ্ট্র ভারত। আর ভারত থেকে ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলিউডি অভিনেত্রী সোনম কাপুর। ভারতীয় চলচ্চিত্রের শত বছর পূর্তি উদ্যাপন করবেন সেখানেই। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, আগামী মাসে অনুষ্ঠিতব্য কান চলচ্চিত্র উৎসবে যাবার প্রস্তুতি নিচ্ছেন সোনম। ওই উৎসবে ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছরের পূর্তিও পালন করা হবে। আর সেই উপলক্ষে ফ্রান্সের দলের সঙ্গে একটি বিশেষ ফিচারের কাজ করবেন সোনম। ওই দলটি ভারতীয় একজন অভিনয় শিল্পীর দৈনিক জীবন নিয়ে ফিচারটি তৈরি করছেন।
ওই দলটি ইতিমধ্যেই ফিচারটির কাজ শুরু করেছেন। তারা খুব কাছে থেকেই সোনমকে পর্যবেক্ষণ করছেন। ১৫ মার্চ শুরু হতে চলা ওই অনুষ্ঠানে তিনটি ভারতীয় সিনেমা ‘বম্বে টকিজ’, ‘মনসুন শুটিং’ এবং ‘ডাব্বা’ প্রদর্শিত হবে।
কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে বিচারকের আসনে বসবেন বলিউডি অভিনেত্রী বিদ্যা বালান।
