২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্টে বিয়ে করবেন অ্যানিস্টন-থেরক্স

চলতি বছরের মে মাসে হলিউডের তারকাজুটি জেনিফার অ্যানিস্টন এবং জাস্টিন থেরক্সের বিয়ে করার কথা থাকলেও সম্প্রতি তারা সিদ্ধান্ত নিয়েছেন বিয়েটি হবে অগাস্ট মাসে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জেনিফার বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 06:21 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

এক সূত্র থেকে কন্টাক্টমিউজিক জানিয়েছে, অ্যানিস্টন ও থেরক্স তাদের বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে খুব একটা ভাবছেন না। তারা বিয়ের আয়োজন নিয়েই ব্যস্ত আছেন।

সূত্রটি আরও জানায়, জেনিফার চাইছেন, বন্ধুবান্ধব নিয়ে বড় অনুষ্ঠান করতে; আবার জাস্টিন চাইছেন ছোট পরিসরে বিয়ের কাজটি সেরে ফেলতে। এক্ষেত্রে বলা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানটি হতে পারে গ্রীষ্মের শেষদিকে, অর্থাৎ সেপ্টেম্বরের কিছু আগে।

সূত্র অনুসারে, জেনিফার এখনও নিজের বিয়ের পোশাকটি বেছে নেওয়ার সুযোগ পাননি। কারণ তিনি নিজের প্রযোজিত সিনেমা ‘কল মি ক্রেজি’-এর প্রচারণায় ব্যস্ত ছিলেন।