‘মহানগর’ ছাড়লেন অ্যাশ
‘মহানগর’ সিনেমায় কাজ করছেন না অভিনেত্রী আলিশা প্রধান অ্যাশ। কাজ না করার কারণ সিডিউল না মেলা ও কথা অনুযায়ী চরিত্র না পাওয়া বলে জানিয়েছেন আলিশা। শান্তি চৌধুরী পরিচালিত সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা ছিলো ৪ এপ্রিল থেকে।
এ বিষয়ে অ্যাশ গ্লিটজকে বলেন, ‘ওই সিনেমার সিডিউলের সঙ্গে আমার অন্য কাজের সিডিউল মেলাতে পারছিলাম না কোনভাবেই। কারণ ওই সিনেমা শুটিংয়ে যাওয়ার কথা ৪ এপ্রিল, কিন্তু ‘ভুল যদি হয়’ সিনেমার জন্য আমার শুটিংয়ের তারিখ ২ থেকে ১৫ এপ্রিল আগেই ঠিক করা। আর স্ক্রিপ্ট পাওয়ার পর দেখি, আমার সঙ্গে কথা অনুযায়ী চরিত্রও পাইনি। অতএব বাদ দিতে হলো।’
সবকিছু জানিয়ে চেক ফেরত দেওয়ার কথা উল্লেখ করে অ্যাশ গ্লিটজকে আরো বলেন, ‘তার সঙ্গে ফোনে কথা হয়েছে আামার। উনি সিডিউল মিলিয়ে নিয়ে অভিনয়ের কথা বলেছিলেন, কিন্তু আমি আর রাজী হইনি। শুধু টাকার জন্য কাজ করিনা আমি, এখানে যদি চরিত্রটা পছন্দমতো না পাই তবে কাজ করবো কিভাবে?’
এ বিষয়ে যোগাযোগ করা হলে শান্তি চৌধুরীকে ফোনে পাওয়া যায়নি।
