২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রত্না আহত

উড়ন্ত দৃশ্যের ধারণের সময় কয়েক ফুট ওপর থেকে পড়ে ৭ এপ্রিল আহত হয়েছেন অভিনেত্রী শারমীন আক্তার রত্না। শাহিন সুমন পরিচালিত ভৌতিক চলচ্চিত্র ‘সে দিন বৃষ্টি ছিল’-এর শুটিং চলাকালে রাজধানীর রূপগঞ্জে দুর্ঘটনাটি ঘটে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 04:41 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

এ বিষয়ে অভিনেত্রী রত্নার মা গ্লিটজকে জানিয়েছেন, রূপগঞ্জে টানা কয়েকদিন ওই ছবির শুটিং চলছিল। রোববার ছিলো কয়েকটি ঝুঁকিপূর্ণ দৃশ্য শুটিংয়ের দিন। এর মধ্যে একটা শট ছিল, যে দৃশ্যটিতে পর্দায় দেখা যাবে রত্না উড়ে যাচ্ছেন। শটটি শেষে নিচের দিকে নামার সময় কয়েক ফুট উপর থেকে পড়ে পায়ে এবং কোমরে আঘাত পান রত্না। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ডান পায়ের গোড়ালিতে আঘাত লেগে তার হাড় সরে গেছে বলে জানা গেছে।