২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোম্বে টকিজ’-এ মদন মোহনের গান

বলিউডের কিংবদন্তী সঙ্গীত পরিচালক মদন মোহনের বিখ্যাত চারটি ক্ল্যাসিক গান কারান জোহরের নতুন সিনেমা ‘বোম্বে টকিজ’-এ ব্যবহার করা হবে। জানা গেছে, গানগুলোর স্বত্ব কিনে নিয়েছেন কারান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 01:55 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষে বিশেষভাবে নির্মিত সিনেমা ‘বোম্বে টকিজ’-এর নতুন সংযোজন হল সঙ্গীত পরিচালক মদন মোহনের চারটি গান। সম্প্রতি কারান গানগুলোর স্বত্ব কিনে নিয়েছেন; তার ভাষ্যমতে গানগুলো বিনামূল্যেই পেয়েছেন তিনি।

এক সূত্র জানিয়েছে, গানগুলো সিনেমাটির নেপথ্য সঙ্গীত হিসেবে ব্যবহার করা হবে। সূত্রটি জানায়, ‘সিনেমাটিতে কোন নাচের গান থাকবে না, গানগুলো নেপথ্য সঙ্গীত হিসেবে বাজবে। আর গানগুলোর সবটুকু ব্যবহার করবেন না তিনি, শুধুমাত্র বিশেষ কিছু অংশ ব্যবহার করা হবে।’

এছাড়াও সূত্রটি জানায়, ‘ঐ চারটি গানের স্বত্ব ছিল সারেগামা এইচএমভির কাছে,কারান গানগুলোর স্বত্ব চাইবার পর তাকে বিনামূল্যেই তা দেওয়া হয় কারণ সিনেমাটি ভারতীয় সিনেমার ১০০ বছর পূর্তিকে উদযাপন করবে।’

‘বোম্বে টকিজ’ সিনেমাটিতে কারান জোহর ছাড়াও পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়া আখতার, দিবাকর ব্যানারজি এবং অনুরাগ কাশ্যাপ। এই চারজন পরিচালকের চারটি ছোট গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘বোম্বে টকিজ’ মুক্তি পাবে মে মাসের ৩ তারিখে।