২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে মারা পড়ল অজয়ের ‘হিম্মতওয়ালা’

মুক্তির পর প্রথম তিনদিন বেশ ভাল চললেও শেষ পর্যন্ত ফ্লপের খাতায় নাম লিখিয়েছে অজয় দেবগান এবং তামান্না ভাটিয়ার ‘হিম্মতওয়ালা’। খবর জিনিউজ ব্যুরোর।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 01:53 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

পরিচালক সাজিদ খান যিনিা কখনও সমালোচকদের কথায় কান দেন না বরং দর্শকদের জন্যই সিনেমা তৈরি করেন, তার ‘হিম্মতওয়ালা’ এবার দর্শকদেরও করেছে হতাশ। বলিউডের বক্স অফিস বোদ্ধা তরণ আদর্শের ভাষ্যমতে, এখন পর্যন্ত শুধুমাত্র ৪৪ কোটি ৮৯ লাখ রুপি আয় করতে পেরেছে সিনেমাটি, যা ব্যাপক নিরাশ করেছে সংশ্লিষ্টদের।

যেখানে সম্পূর্ণ মসলাদার সিনেমাগুলো বলিউডের ‘১০০ কোটি ক্লাব’এ প্রবেশ করতে পারে অতি সহজেই সেখানে শ্রীদেবী এবং জিতেন্দ্র অভিনীত ১৯৮০ সালের ব্লক-বাস্টার সিনেমা ‘হিম্মতওয়ালা’র রিমেকে দর্শকদের প্রত্যাশা ছিল স্বভাবতই অনেক বেশি, কিন্তু তার ধার ঘেঁষেও যেতে পারেনি সিনেমাটি।