২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিনেমায় ব্র্যাড পিট

‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ সিনেমার মুক্তির ৮ বছর পর আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিতব্য সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন হলিউডি অভিনেতা ব্র্যাড পিট। ডেভিড আয়ারের ‘ফিউরি’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 10:26 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানদের বিরুদ্ধে আমেরিকান সৈনিকদের যুদ্ধের সত্যি কাহিনী তুলে ধরা হবে সিনেমাটিতে। সিনেমাটিতে কাজ করার বিষয়ে ইতোমধ্যে পাকাপাকি কথা শেষ করেছেন পিট। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই সিনেমাটির কাজ শুরু হতে যাচ্ছে।

সিনেমাটির জন্য ইন্ডি প্রযোজনা প্রতিষ্ঠান কিউইডি ইন্টারন্যাশনাল আয়ারের হাতে ১০ লাখ ডলার তুলে দিয়েছেন। সিনেমাটি নিয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মানুষকে কিসের মধ্য দিয়ে যেতে হয়েছে তা তুলে ধরার চেষ্টা করবো আমি। তখনকার ট্যাঙ্ক-যুদ্ধও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। সিনেমাটি অ্যাকশন এবং থ্রিলারে ভরপুর হবে।’

পিট অভিনীত ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ সিনেমাটি চলতি বছরের জুন মাসে আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে।