আইপিএল: শাহরুখের জয়জয়কার
বলিউডি অভিনেতা শাহরুখ খান এবছর আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের সম্পূর্ণ আকর্ষণ ধরে রেখেছিলেন তার জমকালো পারফরম্যান্স দিয়ে, যার ফলে অনেকেই ক্যামেরার মনোযোগ কেড়ে নিতে পারেননি। খবর এনডিটিভির।
পর্দায় যদিও লড়াইটা চলছে অক্ষয় কুমারের সঙ্গে, কিন্তু আইপিএল-এর এবারের আসরে কলকাতার দিকে সবার নজর ধরে রেখেছিলেন শাহরুখ খান একাই। আইপিএলের প্রথম খেলার দিন সোনাক্ষি এবং ইমরান খানকে নিয়ে মাঠে নেমেছিলেন অক্ষয় তাদের নতুন সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ২এর প্রচারণার কাজে, কিন্তু ক্যামেরার মনোযোগ আকৃষ্ট করার সম্ভব হয়নি তাদের পক্ষে।
আরও জানা গেছে, শাহরুখের দল কলকাতা নাইট রাইডারস এর সঙ্গে দিল্লী ডেয়ারডেভিলস এর প্রথমদিনের লড়াইয়ে সিনেমার প্রচারণার জন্য এমনকি ওয়ান্স আপন এ টাইম ইন আইপিএল লেখা সম্বলিত টি-শার্টও নিয়ে এসেছিলেন অক্ষয়-সোনাক্ষি, কিন্তু ঐ মুহূর্তে সবার মনোযোগ কিছুটা অন্যদিকেই।
তাই বলিউডের বোদ্ধারা ভাবছেন,অক্ষয়কে হয়তো বা অন্য কোন খেলার দিন নামতে হবে প্রচারণার কাজে, যেদিন মাঠে থাকবেন না শাহরুখ এবং তার দল।
