২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেম করছেন না কেটি

হলিউডি অভিনেত্রী কেটি হোমসের সঙ্গে প্রযোজক রিক শোয়ার্জের প্রেমের কথা শোনা গেলেও সম্প্রতি বিষয়টিকে গুঞ্জন হিসেবে আখ্যায়িত করেছেন কেটির মুখপাত্র। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 06:03 AM

Updated : 25 Apr 2022, 06:33 PM

‘এইস শোবিজ’ জানিয়েছে, সম্প্রতি গুঞ্জন উঠেছিলো চলতি সপ্তাহে প্রযোজক রিকের সঙ্গে ডেটে গিয়েছেন কেটি। তবে পরবর্তীতে কেটির মুখপাত্র জানিয়েছেন শুধুমাত্র কাজের খাতিরেই ছিল ওই সাক্ষাৎ।

এদিকে চলতি মাসে ‘অ্যালিউর’ ম্যাগাজিনের জন্য বিবসনা হয়ে ছবি তোলার কারণে কেটির উপর ক্ষুব্ধ হয়েছেন তার সাবেক স্বামী টম ক্রুজ।

এর আগে ২০১২ সালের জুন মাসে নিজেদের ছয় বছরের বিবাহিত জীবনের ইতি টানেন কেটি এবং টম।