২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাজিদের সিনেমায় অমিতাভ

বলিউডি পরিচালক সাজিদ খানের পরবর্তী কমেডি সিনেমায় অভিনয় করবেন সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 01:08 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

সংবাদমাধ্যমটি জানিয়েছে ৪১ বছর বয়সি সাজিদ অমিতাভ বচ্চনের একজন বড় ভক্ত। সিনেমাটিতে বিগ বি ছাড়াও অন্যান্য কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সাইফ আলি খান এবং রিতেশ দেশমুখ।

সিনেমাটির সম্পর্কে সাজিদ বলেন, ‘সাইফ আলি খান, রিতেশ দেশমুখ এবং অমিতাভ বচ্চনের সঙ্গে আমি আমার পরবর্তী সিনেমার কাজ শুরু করবো। চলতি বছরের জুলাই মাসেই শুটিং শুরু হবে সিনেমাটির। এখনও সিনেমাটির নাম ঠিক করিনি আমি তবে এটি একটি কমেডি সিনেমা। আশা করছি বক্স অফিসে ভালো আলোড়ন সৃষ্টি করবে সিনেমাটি।’

সম্প্রতি অজয় দেবগানের সঙ্গে সাজিদ খানের ১৯৮৩ সালে জিতেন্দ্র এবং শ্রীদেবী অভিনীত সুপারহিট সিনেমা ‘হিম্মতওয়ালা’-এর রিমেক মুক্তি পেয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘রিমেক সিনেমায় বিশ্বাসী নই আমি। তবে এ সিনেমাটি যখন মুক্তি পেয়েছিলো আমি তখন ছোট ছিলাম। আর সবসময়ই সিনেমাটি নিজের মতো করে তৈরি করার পরিকল্পনা করতাম।’