২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাঞ্জির’ রিমেকে খুশি অমিতাভ

সম্প্রতি বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন তার অভিনীত ‘জাঞ্জির’ সিনেমার রিমেকের ট্রেইলার দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সিনেমাটির অভিনয় শিল্পী এবং এর সঙ্গে যুক্ত সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 01:43 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন থ্রিলার ভিত্তিক ‘জাঞ্জির’ সিনেমাটির মধ্য দিয়ে অমিতাভের খ্যাতির সূচনা হয়। অপূর্ব লাখিয়া পরিচালিত নতুন ‘জাঞ্জির’ সিনেমায় অভিনয় করছেন নবাগত অভিনেতা রামচরণ তেজা, প্রিয়াংকা চোপড়া এবং সঞ্জয় দত্ত।

সিনেমাটির ট্রেইলার দেখার পর অমিতাভ টুইটারে পোস্ট করেন, ‘অপূর্ব আমাকে ‘জাঞ্জির’ রিমেকের ট্রেইলার দেখিয়েছেন। দারুণ কাজ করেছেন তিনি। সকলের জন্য রইলো আমার শুভকামনা।’

তেলেগু ভাষায়ও ‘তাফুন’  নামে সিনেমাটি নির্মিত হয়েছে।