২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল উদ্বোধনীতে শাহরুখ-ক্যাট

এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলে একসঙ্গে পারফর্ম করতে যাচ্ছেন বলিউড তারকা শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফ; বাড়তি চমক হিসেবে সঙ্গে থাকবেন পশ্চিমা গায়ক পিটবুল। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 08:59 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

এপ্রিল মাসের ২ তারিখে অনুষ্ঠিতব্য আইপিএলের ষষ্ঠতম ওই উদ্বোধনী আসরে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ‘যাব তাক হ্যায় জান’এর সহশিল্পী ক্যাটরিনার সঙ্গে নাচবেন শাহরুখ।

এক সূত্র জানিয়েছে,‘কলকাতা শহরকে খুবই ভালবাসেন শাহরুখ এবং নিজের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট উত্তেজিত তিনি। ক্যাটরিনা প্রথমবারের মত কলকাতায় পারফর্ম করতে যাচ্ছেন। আর পিটবুলকে যখন জানানো হল এই অনুষ্ঠানে শাহরুখ পারফর্ম করছেন, তখন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে একবাক্যেই রাজি হয়ে গেলেন তিনি।’

এ ছাড়াও জানা গেছে, অনুষ্ঠানটি আরও জাঁকজমকপূর্ণ করে তোলার জন্য ঐতিহ্যবাহী চীনা ব্যান্ডদল এবং আতশবাজির ব্যবস্থা করার কথাও ভাবছেন আয়োজকরা।